গফরগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী

সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে গফরগাঁও আর্দশ শিশু নিকেতন (কেজি) স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির মাওলানা মো: আব্দুল করিম।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম ইউসুফ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি এখলাছুর রহমান, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরা, উপজেলা জামায়াত নেতা মোফাজ্জল আনসারী, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহসহ আরো অনেকেই প্রমুখ।

সভায় বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম জোরদার এবং ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।