কটিয়াদীতে দেওয়াল ধসে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Location :

Kishoreganj
চাচা মনিরুজ্জামান মনিরের সাথে আরাবি
চাচা মনিরুজ্জামান মনিরের সাথে আরাবি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১০ মে) সকালে ঢাকার শাহবাগ পিজি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়াল ধসে আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

বিষয়টি পরিবারের বরাতে নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, ‘ভাতিজা আরাবি একই এলাকার একটি বাসার আমগাছ থেকে বন্ধুর সাথে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় এক বন্ধু দেওয়ালে ওঠার সময় পুরাতন নড়বড়ে দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে নিচে অপেক্ষমাণ আরাবির শরীরে দেওয়ালের অংশ পড়ে গেলে সে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।