টঙ্গীতে পকেটমার সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গীতে পকেটমার সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু
টঙ্গীতে পকেটমার সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় পকেটমার সন্দেহে সোমবার বেলা ১১টায় অজ্ঞাতনামা এক যুবক (২২) গণপিটুনিতে নিহত হয়েছেন।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড বাসস্ট্যান্ডে বাসের দরজায় যাত্রী ওঠা-নামার ভিড়ের মধ্যে হাবিবুর রহমান ও মনি আক্তার নামের দুই যাত্রীর মোবাইল ছিনতাই করার চেষ্টাকালে সাধারণ যাত্রীরা এক যুবককে আটক করেন।

এ সময় জনতা ওই যুবককে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই যুবককে টঙ্গী জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পকেটমার মারা গেছেন। ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।