পটুয়াখালীর ৪টি আসনের ২টিতে ধানের শীষ, ২টিতে দাঁড়িপাল্লা ও ট্রাক জয়ী

বিজয়ী প্রার্থীরা হলেন আলতাফ হোসেন চৌধুরী, মো: শফিকুল ইসলাম, মো: নুরুল হক এবং এবিএম মোশাররফ হোসেন।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। পটুয়াখালীর চারটি আসনের ফলাফল ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

তার ঘোষিত তথ্য অনুযায়ী পটুয়াখালী-১ আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এক লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট। পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ নিয়ে ঘটিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দুই লাখ ৬৪ হাজার ৫৩৪, মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৫৯ হাজার ২৯৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা পাঁচ হাজার ২৪০। তাতে এ আসনে ভোটের শতকরা হার ৫২.৩০%।

পটুয়াখালী-২ আসনের বেসরকারি ফলাফলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: শফিকুল ইসলাম এক লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো: সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট। বাউফল উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯২ হাজার ৩৫০, মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৬০৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা তিন হাজার ৭৪৩। তাতে এ আসনে ভোটের শতকরা হার ৬১.০১%।

পটুয়াখালী-৩ আসনের বেসরকারি ফলাফলে গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মো: নুরুল হক (ট্রাক প্রতীক) ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।

গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দুই লাখ ৩৭ হাজার ৯৬১, মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১০৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা তিন হাজার ৮৫৬। তাতে এ আসনে ভোটের শতকরা হার ৬৩.৩১%।

পটুয়াখালী-৪ আসনের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এক লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এ আসনের সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দুই লাখ ১২ হাজার ৮২৭, মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ নয় হাজার ৩২৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা তিন হাজার ৫০০। তাতে এ আসনে ভোটের শতকরা হার ৬৮.০৮%।