বগুড়ায় ট্রাকচাপায় শিশু নিহত

নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাপায় হাবিবা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইল এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু হাবিবা। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আদমদীঘি থানার এসআই ফেরদৌস আলী বলেন, ‘সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশুটি প্রাণ হারায়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।‘