নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীর ড্রেজারের গর্তে পড়ে যুবক নিখোঁজ

শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবকের সাথে শিহাব তালের শাঁস খেতে ডাকাতিয়া নদী দিয়ে পূর্ব পাড়ে রওয়ানা দেয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
নিখোঁজ আবদুল্লাহ শিহাব
নিখোঁজ আবদুল্লাহ শিহাব |নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ডাকাতিয়া নদীর ড্রেজারের গর্তের পানিতে ডুবে আবদুল্লাহ শিহাব (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের নারান্দিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিহাব নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবকের সাথে শিহাব তালের শাঁস খেতে ডাকাতিয়া নদী দিয়ে পূর্ব পাড়ে রওয়ানা দেয়। নদী পার হওয়ার সময় শিহাব বালু উত্তোলনের ড্রেজারের গর্তে পড়ে ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্যরা তাকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিহাবকে উদ্ধারের জন্য জন্য এলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।