আব্দুল্লাহ তাহের

সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত

‘জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।’

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram City
বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের
বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের |নয়া দিগন্ত

জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।’

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অথচ জোট সরকারের আমলে তাদের পরিচালনাধীন মন্ত্রণালয়গুলো দুর্নীতিমুক্ত ছিল বলে ফ্যাসিবাদের সময়ও সেটা ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।’

চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাপর সাদেক, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা ও আরিফুর রশীদসহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।