ঈশ্বরদীতে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকনগর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈশ্বরদীতে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকনগর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: সাইদুল ইসলাম, সলিমপুর ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ডা: মুনসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রায় ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দের পরিবেশ লক্ষ করা যায়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।