রূপগঞ্জে খাদ থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের খাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

শফিকুল আলম ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

Location :

Rupganj
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের খাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৩০) মার্চ উপজেলার এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের কালাদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা এ যুবককে বিষাক্ত কিছু খাইয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সড়কের পাশে খাদে ফেলে রেখে যায়। সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম ভিকটিমের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় জানার চেষ্টা করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।