আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী |ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণ সচেতন হলে এসব ভায়োলেন্স হবে না।’

সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু বাহক নয়, মাদকের সাথে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিভিন্ন বাহিনী ও সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।