মিরসরাইয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টার দিকে উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইগনাইট মিরসরাইয়ের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও ইঞ্জিনিয়ার কামরুদ্দীন নিশান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, মিরসরাই প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফ উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, সদস্য শিহাব উদ্দিন শিবলু।
অনুষ্ঠানে ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবি মোহাম্মদ শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী এবং আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মাদরাসার শিক্ষকগণ অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের পূর্বে মাদরাসা শিক্ষার্থী ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করা এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ।



