চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ও মালুমঘাটে সকাল ৯ টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

Location :

Chakaria

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ও মালুমঘাটে সকাল ৯ টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন ও স্থানীয়রা জানান, চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে মিজানুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াশ এলাকার বাসিন্দা বলে জানা যায়।

অন্য দিকে মালুমঘাটে বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ( ৫৫) নামে এক ব্যক্তি নিহত ও বাসের ৫ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালুমঘাট এলকায় কক্সবাজারগামী পূরবী পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন । এ সময় বাসের ৫ যাত্রী গুরুতর হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় ।

মালুমঘাট হাইওয়ে থানার এস আই মোহাম্মদ জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন, সকাল ৯ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালুমঘাট এলাকায় এ দর্ঘটনায় এ ঘটনা ঘটে । এ সময় বাসের চাপায় মোহাম্মদ ইউনুস (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের চান্দাগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে বলে জানা যায়।