শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে সিআইডি, পিবিআই ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার |প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মেহেদী হাসান উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো: হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার পর লাশ ও অটোরিকশা গজারী বনের পাশে ফাঁকা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের পাশে পাওয়া গেছে নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে এসেছে সিআইডি, পিবিআই, ডিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে এ গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মেহেদীর মা আছমা বেগম বলেন, ‘বুধবার (১৩ মে) বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। প্রতিদিনের মতো ১১টার মধ্যে বাড়ি ফেরে। কোনোদিন ১১টার বেশি রাত করে বাড়ি ফেরে না আমার ছেলে। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। অনেক অটোরিকশাচালকের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি। এভাবে রাতভর খোঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা লাশ দেখতে পাই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল এসে লাশ উদ্ধার পূর্বক তদন্ত শুরু হয়েছে। ধারাল অস্ত্রের আঘাতে গলাকাটা হয়েছে। নাড়ীর ওড়না, জুতা, চুলের ব্যান্ডের রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান ও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

Topics