ধলেশ্বরী নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো: রাকিব (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জের ম্যাপ
মুন্সীগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো: রাকিব (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিব বিনোদপুর গ্রামের সৌদি প্রবাসী শাহাদত মাতাব্বরের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিন বন্ধু একসাথে নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরটিকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।