মুরাদনগরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো: এনামুল হক খন্দকার ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, ‘মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পবিত্র রমজান মাসে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি।’

খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ ১০ রকমের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল। খাদ্যসামগ্রী পাওয়া সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।