নওগাঁর পোরশায় ধানের ক্ষেত থেকে এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর কুলাডাংগা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ওই স্থানে দুই থেকে তিনদিন আগে স্থানীয়রা ওই ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখেছেন।
তিনি আরো জানান, লাশটির পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে।



