আমিনবজারে পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় আটক ১

পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় মূল হোতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিহত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন
নিহত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন |নয়া দিগন্ত

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্যাঞ্চের (এসবি) কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল হোতা জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টম্বর) ভোরে আমিনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম বলেন, ‘এসবি কর্মকর্তা আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনার মূল হোতা প্রাইভেট চালক ও মালিক জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার অন্য সঙ্গীদেরও সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে। অভিযান চলমান। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়া চলছে।’

এর আগে, আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামে আলতাফের কারখানা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। পরে চার থেকে পাঁচজন যুবক গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধ অটোরিকশাচালকে মারধর করতে শুরু করেন। আলতাফ মারধরের প্রতিবাদ করলে ওই যুবকরা তার ওপর চড়াও হয় ও আরো লোক ডেকে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন। এ সময় আলতাফের ছেলে আরিফুর বাবাকে বাঁচাতে গেলে হামলাকারীদের আঘাতে তিনিও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।