পিরোজপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুর সদর উপজেলায় আয়োজিত উঠান বৈঠক
পিরোজপুর সদর উপজেলায় আয়োজিত উঠান বৈঠক |নয়া দিগন্ত

পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস মিরধা ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

যোগদানকৃত নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ বিশ্বাস থেকেই তারা জামায়াতে যোগদান করেছেন।

খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মিরধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলা আমির আলী হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি এস এম পারভেজ, পিরোজপুর পৌরসভা জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম রকিবসহ স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সে বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করছে।

অনুষ্ঠান শেষে নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।