দাগনভূঞায় এনজিওর ২১ লাখ টাকা আত্মসাত, অভিযুক্ত ম্যানেজার গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় ‘আম্বালা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত উক্ত এনজিওর ব্যবস্থাপক মো: এফতাদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
দাগনভূঞায় অভিযুক্ত ম্যানেজার মো: এফতাদুল ইসলাম গ্রেফতার
দাগনভূঞায় অভিযুক্ত ম্যানেজার মো: এফতাদুল ইসলাম গ্রেফতার |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় ‘আম্বালা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত উক্ত এনজিওর ব্যবস্থাপক মো: এফতাদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার কাছ থেকে আত্মসাৎকৃত টাকার মধ্যে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ঢাকার সাভার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এনজিওর বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন এফতাদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার সাভারে অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত টাকাসহ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।