পটিয়া আইনজীবী সমিতির নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্রগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়া (বার) আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে সমিতির মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Patiya
পটিয়া আইনজীবী সমিতির নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন
পটিয়া আইনজীবী সমিতির নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন |নয়া দিগন্ত

চট্রগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়া (বার) আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে সমিতির মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়।

এতে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসীম উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ নুর মোস্তফা ও মুনিরুজ্জাহান মুন্নী।

এতে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো: ইসহাক, সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আশিষ কুমার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দেবেশ গুপ্ত, অ্যাডভোকেট মো: হারুন, সাবেক সাধারণ সম্পাদক সুজন কান্তি দেব।

আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেটর তানজিনা জাহান।

উপস্থিত ছিলেন নব নির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট মো: কামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ চৌধুরী অর্থ সম্পাদক মো: সালাহ উদ্দিন, পাঠাগার সম্পাদক কামাল হোসাইন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক শাহীনা আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিরাজুল ইসলাম কার্যকরী সদস্য যথাক্রমে আরমান ইসলাম, রাজু দাশ ও রফিকুল আলম ওসমানী প্রমুখ।

শপথ অনুষ্ঠানে বক্তারা সমিতির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা সমিতির বৃহত্তর স্বার্থে নব নির্বাচিত কমিটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ পূরনের সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।