সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশমন্ত্রীর পক্ষে চেক বিতরণ

ফেনীর সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে চেক বিতরণ করা হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশমন্ত্রীর পক্ষে চেক বিতরণ
সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশমন্ত্রীর পক্ষে চেক বিতরণ |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাথাপিছু ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান।