আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে বিএনপির জয়ী হলে খালেদা জিয়ার অসামাপ্ত কাজ সম্পন্ন করবেন তারেক জিয়া। গত বিএনপির সময়ে রেখে যাওয়া উন্নয়নের কাজগুলো করবেন সেই লক্ষ্য নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। তাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তাই নির্বাচনী আচরণবিধি মেনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ ও আমড়াগাছি ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পটুয়াখালী-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত ধানের শীষের সমার্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন সূত্রে জানতে পেরেছি কোনো একটি রাজনৈতিক দল তিন কোটি কাপড়ের মাস্ক তৈরি করেছে মহিলাদের জন্য। তারা ১০টি করে জাল ভোট দিবে। মাস্ক পরে যদি নির্বাচনের দিন কোনো মহিলা মাস্ক পরে ভোট দিতে কেন্দ্রে আসে তাহলে আপনারা চেক করে দেখবেন ও তার ছবি তুলে রাখবেন। যাতে কেউ জাল ভোট দিতে না পারে সে দিকে খেয়াল রাখবেন।’
উপজেলার ঘটকের আন্দুয়া সালেহিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি মো: আহসান উল্লাহ পিন্টু, মো: আমিনুল ইসলাম খোকন, দফতর সম্পাদক মো: কাইফুর রহমান জাকির, উপজেলা বিএনপির সদস্য মো: ফিরোজ আলম গোলদার, মো: শাহাবুদ্দিন খান, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহীন চৌধুরী পাশা ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তোফাজ্জেল হোসেন গাজী প্রমুখ।



