নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে হেলিকপ্টার মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া
নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে হেলিকপ্টার মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন রংপুর এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে দুর্গম চরাঞ্চলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যাচাই করতেই এ মহড়া আয়োজন করা হয়। মহড়ায় হেলিকপ্টারের মাধ্যমে রেপ্লিং করে উদ্ধার অভিযান পরিচালনার কৌশল প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রস্তুতি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।