নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীসহ ১১ দলের নেতৃবৃন্দ।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
জামায়াতে যোগদানকৃতদের কয়েকজন
জামায়াতে যোগদানকৃতদের কয়েকজন |নয়া দিগন্ত

নীলফামারীর জলঢাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ চলাকালে ধর্মপাল ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীসহ ১১ দলের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে ওলামা দলের ধর্মপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমরা এ সংগঠনে যোগদান করছি। একইসাথে জামায়াতের নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।