বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম আর নেই

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়ার কারণে রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাইটাল সরকারি গোরস্থানে তাকে দাফন করা হবে।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কে এম মাহবুবুল আলম (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মাহবুবুল আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল হক ভূঁইয়া।

নুরুল হক ভূঁইয়া জানান, শনিবার সন্ধ্যায় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুবুল আলমের দুই ছেলে এক মেয়ে। তার স্ত্রী মারা গেছেন আগেই। জেলা শহরের খরমপট্টি এলাকায় তিনি স্থায়ীভাবে বসবাস করতেন। তার পৈতৃক বাড়ি ইটনা উপজেলা সদরের পশ্চিম গ্রামে।

মাহবুবুল আলমের লাশ খরমপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়ার কারণে রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাইটাল সরকারি গোরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুবুল আলমের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।