সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে চালিয়ে বিভিন্ন অপরাধে ৫০ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযানকালে ভারতীয় ২,৬৭০ পিস চকলেট, ১০০ পিস সাবান, ৩,৪২০ পিস ক্রিম, ২,০০০ কেজি চা-পাতা, ৩৪৯ পিস শাড়ী, ৫১০ কেজি কাজু বাদাম ও ২,৮৫০ কেজি টমেটো উদ্ধার করা হয়।
এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৫টি যানবাহন আটক করে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



