চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার পল্লীমঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি দীর্ঘদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



