মাদারীপুরের শিবচরে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি এলাকার জঙ্গলের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের মাদবরের চর ইউনিয়নের দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



