সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মোছাম্মৎ সেলিনা বেগমের পরিবারকে আর্থিক সহায়তাসহ উপহার সামগ্রী প্রদান করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
উপহার দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
উপহার দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল |নয়া দিগন্ত

ইফতারে শুধু লাউ শাক খেয়ে রোজা ভাঙে সেলিনার পরিবার, শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রচারের পর সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মোছাম্মৎ সেলিনা বেগমের পরিবারকে আর্থিক সহায়তাসহ উপহার সামগ্রী প্রদান করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি গ্রামে প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় অসহায় মোছাঃ সেলিনার স্বামী মো: জহুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় চরম দুর্দশায় পড়ে যায় তার পরিবার। সেলিনার পরিবারে দুই প্রতিবন্ধী মেয়ে, দুই বছর বয়সী এক ছেলে, স্বামী, শ্বাশুরিসহ মোট ছয়জন সদস্য। অনিশ্চিত ভবিষ্যৎ আর দারিদ্র্যের কঠিন বাস্তবতা তাদের জীবনকে করে তুলেছে বিপর্যস্ত।