ইরানে মার্কিন হামলা ও আয়াতুল্লাহ আল খামেনি হত্যার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি উপজেলার জগন্নাথকাঠী বন্দর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো: আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোহাম্মদ হারুন অর রশিদ, স্বরূপকাঠি পৌরসভার সভাপতি মো: জহুরুল ইসলাম ও সেক্রেটারি মো: সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।’
তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



