নাটোরে কৃষকের রক্তাক্ত লাশ নিয়ে তুলকালাম

পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে রজব আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |ফাইল ছবি

নাটোরের সদরে রজব আলী (৪৮) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার হয়বতপুর এলাকার নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হয়বতপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা মহাসড়কের পাশে ঝড়বৃষ্টি শেষে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে রজব আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয়দের ধারণা এবং লাশের শরীরে থাকা একাধিক আঘাতের চিহ্ন দেখে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।