মুন্সীগঞ্জে ৩২ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেফতার ১

ওসি জানান, শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসাথে এ সংক্রান্তে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা যাচাই বাছাই চলছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গ্রেফতার তুষার
গ্রেফতার তুষার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলিসহ মো: তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার দেউলভোগ দয়াহাটা এলাকায় মাদকবিরোধী এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তুষার ওই এলাকার মরহুম শেখ করিমের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সোয়া ৪টার দিকে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা গ্রামে তুষারের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড পিতলের তৈরি গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসাথে এ সংক্রান্তে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা যাচাই বাছাই চলছে।