বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির মানবিক সহায়তা

সকালে শহরের বালাঘাটা বাজারের পাশে ক্ষতিগ্রস্ত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বিএনপির মানবিক সহায়তা
বিএনপির মানবিক সহায়তা |নয়া দিগন্ত

বান্দরবান বালাঘাটায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

রোববার (৭ জুন) সকালে শহরের বালাঘাটা বাজারের পাশে ক্ষতিগ্রস্ত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জাবেদ রেজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা।’

তিনি আরো বলেন, ‘আগুনের খবর শুনে নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।’

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।