সাটুরিয়ায় অ্যাডভোকেট আতিকুর রহমান

ভোটের আগে সবাই শ্রমিকদের বন্ধু, নির্বাচন শেষে খোঁজ কেউ নেয় না

‘সরকার যায়, নতুন সরকার আসে; কিন্তু শ্রমিকদের ভাগ্য বদলায় না। স্বাধীনতার ৫৫ বছরে শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়নি। সবাই কথা দেয়, কিন্তু কেউ কথা রাখে না। ভোটের আগে সবাই শ্রমিকদের বন্ধু, কিন্তু নির্বাচন শেষে শ্রমিকদের খোঁজ কেউ নেয় না।’

Location :

Saturia
সাটুরিয়ায় অ্যাডভোকেট আতিকুর রহমান
সাটুরিয়ায় অ্যাডভোকেট আতিকুর রহমান |নয়া দিগন্ত

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে দরগ্রাম ইসলামিয়া মাদরাসার হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা (উত্তর) অঞ্চল পরিচালক কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘সরকার যায়, নতুন সরকার আসে; কিন্তু শ্রমিকদের ভাগ্য বদলায় না। স্বাধীনতার ৫৫ বছরে শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়নি। সবাই কথা দেয়, কিন্তু কেউ কথা রাখে না। ভোটের আগে সবাই শ্রমিকদের বন্ধু, কিন্তু নির্বাচন শেষে শ্রমিকদের খোঁজ কেউ নেয় না।’

এ সময় তিনি আরো বলেন, ‘তাই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সংগঠনের সার্বিক কার্যক্রম বেগবান করতে হবে। দায়িত্বশীলদের ভূমিকা আরো শক্তিশালী করতে হবে।’

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম।

এ সময় সেক্রেটারি মো: আবুল হাশেম মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মো. আবু সাঈদ বিএসসি, মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগ সভাপতি মো: ইয়াহিয়া খান এবং সেক্রেটারি কৃষিবিদ শিকদার শামীম আল মামুন।

সম্মেলনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা, কর্মী ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।