সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী আবুল হাসান বলেছেন, ‘উন্নয়নে পিছিয়ে পড়া জকিগঞ্জ-কানাইঘাটের অবকাঠামোগত উন্নয়নই আমার অগ্রাধিকার। আসন্ন বর্ষার আগেই সুরমা-কুশিয়ারার বেড়িবাঁধ মেরামত ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।’
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এছাড়া শেওলা-জকিগঞ্জ রোড ও বুরহান উদ্দিন রোডের আশু সংস্কার করে জনসাধারণের চলাচল উপযোগী করার বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে কথা বলেছি। সবাই আমাকে আন্তরিক সহযোগিতা করছেন। তারা আমার এলাকার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন।’
উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালালের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ-বিয়ানী বাজার সার্কেল এএসপি মফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা জালাল উদ্দীন, জামায়াত নেতা ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মুশতাক আহমদ, কোষাধ্যক্ষ মুক্তাদির আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতাই, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুস্তফা আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, জামায়াতে ইসলামী জকিগঞ্জ পৌর শাখার আমীর আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা সেক্রেটারি সারওয়ার আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ-সভাপতি খায়রুল ইসলাম মুনশী, শ্রমিক মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আহমদ আবদুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর যুব জামাতের সভাপতি মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মনজুর আহমদসহ প্রমুখ।



