হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আশিক মিয়া পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিপন আক্তারকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

Location :

Nabiganj
স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী |প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিপন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছেন স্বামী আশিক মিয়া।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত স্বামী আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আশিক মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর ভূমিহীন গ্রামের ছল্লুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আশিক মিয়া পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিপন আক্তারকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বুঝতে পেরে অভিযুক্ত স্বামী আশিক মিয়াকে আটক করে থানায় খবর দেয়।

এসআই কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় আটক আশিক মিয়াকে পুলিশের হাতে সোর্পদ করেন স্থানীয় জনতা।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।