আরইউজে’র সভা

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা দাবি

‘এত কিছুর মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এভাবে আর চলতে পারে না। এ অবস্থা থেকে সাংবাদিকেরা পরিত্রাণ চান।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
আরইউজে’র সভায় নেতৃবৃন্দ
আরইউজে’র সভায় নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ‘সাংবাদিকরা আজও পুরোপুরি স্বাধীন নয়। চাকরি জীবনের নিরাপত্তা নেই, অর্থনৈতিক মুক্তি নেই, ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য বেতন নেই, অনেকে জুলুমের শিকার হয়েছেন। পরিবারগুলোর নিরাপত্তা নেই। এত কিছুর মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এভাবে আর চলতে পারে না। এ অবস্থা থেকে সাংবাদিকেরা পরিত্রাণ চান।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (৩০ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিকেলে আরইউজে’র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরইউজের সাবেক সভাপতি, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিলউদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ।

এতে অন্যদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।