আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। উপজেলার বলরামপুর–সাহাপাড়া এলাকায় এ খাল খনন করা হবে। আগামী ১৬ মার্চ এই খালের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উদ্বোধনকে সামনে রেখে আজ রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রাম এলাকায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, কাহারোল উপজেলার বলরামপুর–সাইতারা এলাকার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খালটি খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেটও নির্মাণ করা হবে। এর ফলে এলাকার কৃষকদের সেচ খরচ উল্লেখযোগ্য হারে কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে সেচ সংকট ও জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। খালটি খনন করা হলে পানি নিষ্কাশন সহজ হবে এবং সেচ সুবিধা বাড়বে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘খাল খনন ও স্লুইসগেট নির্মাণ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবে।’