আনোয়ারায় জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
আনোয়ারায় জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কালা বিবির দীঘি ও মেডিক্যাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা।

অভিযানকালে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুইজনকে দুই মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

প্রশাসন জানায়, বাজারে কৃত্রিম সঙ্কট প্রতিরোধ ও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।