হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।’
তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার প্রতিনিধিরা তৃণমুল পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্বেও আওয়ামী আমলে তারা ভয়াবহ নিগৃহীত ও অবজ্ঞার শিকার হয়েছে। আওয়ামী দাপটে স্থানীয় সরকার কাজ করতে পরে নাই। সব জায়গায় দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ করা হয়েছিল।’
শনিবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় মতবিনিময় সভায় এসব কথা বলেন।
হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার ১২ ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় জনগণের কল্যাণে কাজ করতে পরে, এমন পরিবেশ সৃষ্টি করবে। আওয়ামী নেতাকর্মীরা স্থাণীয় সরকারকে কুক্ষিগত ও জবর দখল করে এসব প্রতিষ্ঠানকে দুর্নীতি লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।
তিনি বলেন, ‘বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায়। জনগণের গণতন্ত্রের মূল ভিত্তি স্থানীয় সরকারকে অবজ্ঞা, অবহেলায় রাখলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিএনপি ইউপি সদস্যদের তাদের দায়িত্ব পালনের অধিকার ফিরিয়ে দেবে। তিনি দুঃখ, বেদনা, কষ্ট ভুলে ইউপি সদস্যদের প্রতি দয়িত্ব পালনে মনোনিবেশ করার আহ্বান জানান।
হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুল ইসলমের সভাপতিত্বে ও জাহাংগির আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



