কক্সবাজারের রামুতে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রথমদিনে উপজেলার চার ইউনিয়নের দুই হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।
পর্যায়ক্রমে পুরো উপজেলায় ৬১ হাজার ৪০০ শিশুকে হামের টিকা দেয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সেলিম।
তিনি আরো জানান, রামুতে এ পর্যন্ত ২০ জন শিশুর এই রোগ সনাক্ত হয়েছে। ১০ জন বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে, বাকি দশজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাপ্রদান উদ্বোধনে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।
টিকাপ্রদান শেষে অভিভাবকরা জানায়, টিকাপ্রদান করায় শিশুদের নিয়ে আর দুশ্চিন্তা নেই। সরকার ও স্বাস্থ্য বিভাগের তড়িৎ এ সিদ্ধান্তে সন্তুষ্ট তারা।
প্রসঙ্গত, সরকারের পাইলট প্রকল্পের আওতায় হামের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কক্সবাজারের রামু ও মহেশখালী উপজেলায় মোট এক লাখ ২০ হাজার শিশুকে টিকা দেয়া হবে।



