কুলাউড়াকে যানজটমুক্ত পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে : এম সায়েদ আলী

শুক্রবার রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চৌমুহনী এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়া সদর ইউনিয়নে আয়োজিত পথসভা
কুলাউড়া সদর ইউনিয়নে আয়োজিত পথসভা |নয়া দিগন্ত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, ‘কুলাউড়ার প্রধান জনদুর্ভোগের নাম যানজট। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা কুলাউড়াকে একটি যানজটহীন ও বাসযোগ্য আদর্শ শহরে রূপান্তর করবো।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চৌমুহনী এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কুলাউড়া শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামলাতে বিকল্প সড়ক ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা এখন সময়ের দাবি।’

নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরে তিনি জানান, তার মূল লক্ষ্য হবে শহরের প্রধান পয়েন্টগুলোতে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অনুন্নত রাস্তাঘাট সংস্কার ও নতুন সংযোগ সড়ক নির্মাণ করা।

সবশেষে তিনি কুলাউড়ার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন ও পৌর জামায়াতের সভাপতি ​রুহুল আমিন রইয়বসহ স্থানীয় নেতারা।