চন্দনাইশে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল (৮০০ লিটার) জব্দ করা হয়েছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
চন্দনাইশে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
চন্দনাইশে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল (৮০০ লিটার) জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল গভীর রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানের সময় উপজেলার বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সাঈদের কাছ থেকে ড্রামে করে নেয়ার সময় ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বেস্ট ঝন্টু বিকাশ চাকমা।