হাতিয়ায় বজ্রপাতে চা দোকানীর মৃত্যু

সোমবার দুপুর ২টার দিকে আরাফাত বাড়ির পাশের একটি বাদামক্ষেত দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Location :

Hatia
নিহত আরাফাত
নিহত আরাফাত |নয়া দিগন্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে আরাফাত (২৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো: আরাফাত ওই এলাকার মো: আফসার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে আরাফাত বাড়ির পাশের একটি বাদামক্ষেত দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। এ সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়া উচিত।