লালপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর থানা পুলিশ উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করে। এ সময় মরহুম সোনাউল্লাহ সরকারের ছেলে মো: বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোসা: মারজিনা খাতুনের (৫০) শরীর ও বাড়িঘর তল্লাশি করে তাদের কাছ থেকে চার হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী
ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী |নয়া দিগন্ত

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর থানা পুলিশ উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করে।

এ সময় মরহুম সোনাউল্লাহ সরকারের ছেলে মো: বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোসা: মারজিনা খাতুনের (৫০) শরীর ও বাড়িঘর তল্লাশি করে তাদের কাছ থেকে চার হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবর রহমান জানান, চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।