মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার দফতরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন মুদি, ফল, গরুর গোশত, মুরগি, সবজি, মিষ্টির দোকান ও গরুর দুধের বাজার পরিদর্শন করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ভোক্তা অধিকার দফতরের অভিযান
ভোক্তা অধিকার দফতরের অভিযান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন মুদি, ফল, গরুর গোশত, মুরগি, সবজি, মিষ্টির দোকান ও গরুর দুধের বাজার পরিদর্শন করা হয়।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্টদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশ দেন কর্মকর্তারা।

অভিযানকালে শাহীন ফল ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোহাম্মদ শাহীন ব্যাপারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকায় দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ার শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গরুর দুধের বাজারে রুহুল আমিনের বিরুদ্ধে পানি মিশ্রিত দুধ বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু, বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লিনা সাহা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।