টেকনাফে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Teknaf
বিজিবির লোগো
বিজিবির লোগো |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় পিক-আপ গাড়ি তল্লাশি করে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পিক-আপ থেকে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (৮ এপ্রিল) উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার নতুন পল্লান পাড়ার বাসিন্দা মরহুম মন্তাজের ছেলে মো: ফিরোজ (৩৫) ও নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মো: ফয়সাল (২০)।

বিজিবি-এর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছের মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্য থেকে কসটেপ প্যাঁচানো ২০টি পোটলার মধ্যে এক লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপ চালক মো: ফিরোজ ও হেলপার মো: ফয়সালকে।

বিজিবি জানায়, ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে ডেলিভারি করার উদ্দেশে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সোপর্দ করা হয়েছে।