ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গরুবোঝোই ট্রাক ছিনতাই

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবানির গরুবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের উপজেলার ছনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
মুন্সীগঞ্জের ম্যাপ
মুন্সীগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবানির গরুবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের উপজেলার ছনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকটি ছিনিয়ে নেয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) ও চালক মো: তৈয়বকে (২১) মারধর করে দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে।

জানা গেছে. পাঁচ গরুসহ ট্রাকটি ফরিদপুর সদর এলাকা থেকে দোহারের দিকে যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি আসে। এ সময় দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে চালকসহ গরুর মালিকদের মেরে আহত করে ট্রাক নিয়ে পালিয়ে যান। পাঁচটি গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে ও জহিরুল হক একই এলাকার মো: মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়র ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।