‎পিরোজপুর জেলা হাসপাতালের সৌন্দর্য বর্ধনের মালামাল চুরি

জেলা হাসপাতালে এর আগেও গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলা হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
জেলা হাসপাতাল, পিরোজপুর
জেলা হাসপাতাল, পিরোজপুর |নয়া দিগন্ত

পিরোজপুর জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনের সিঁড়ির সৌন্দর্য বর্ধনের জন্য দেয়া পিতলের পাত চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

শুক্রবার (৬ মার্চ) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। ‎পিরোজপুর জেলা সিভিল সার্জন মো: মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‎শনিবার সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দেখেন প্রশাসনিক ভবনের সিঁড়ির দ্বিতীয় অংশের সাতটি ধাপের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা পিতলের পাত খুলে নিয়ে গেছে চোরচক্র। এ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে থানায় লিখিত অভিযোগ করে।

‎এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন মো: মতিউর রহমান বলেন, ‘আমরা সকালে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ করেছি। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত হাজার টাকা।’

জেলা হাসপাতালে এর আগেও গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলা হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।