টেকনাফে দাঁড়িপাল্লার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

কক্সবাজার জেলার টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Teknaf
টেকনাফে দাঁড়িপাল্লার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
টেকনাফে দাঁড়িপাল্লার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন |সংগৃহীত

কক্সবাজার জেলার টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো: আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলোচনা শেষে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সকালে খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর মেডিক্যাল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ প্রদানের পরামর্শ দেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী বলেন, ‘এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এইখানে রয়েছে স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান।’ এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে প্রশাসন।